ইংল্যান্ড দলে করোনার হানা, শঙ্কায় অ্যাশেজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২১, ১১:৩৩| আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১১:৩৬
অ- অ+

বক্সিং ডে টেস্টের প্রথম দিন ভালোভাবে শেষ হলেও দ্বিতীয় দিন খানিক পরেই শুরু হয়েছে। প্রায় আধাঘণ্টা পরে ইংল্যান্ড দল মাঠে আসলে জানা যায় তাদের দলের দুই সদস্য সহ মোট চারজন আক্রান্ত হয়েছেন করোনায়। আর তাতেই অ্যাশেজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ার কারণেই মূলত দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে ত্রিশ মিনিট পর। প্রথমে ধারণা করা হচ্ছিল, সিরিজের তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে আসা হয়নি। ইংল্যান্ডের খেলোয়াড় ও ড্রেসিংরুমের স্টাফদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া চার ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতির মাধ্যমে জানা গেছে, দ্বিতীয় দিনের খেলা শেষে পুরো ইংল্যান্ড দলকে পিসিআর টেস্ট করা হবে। এছাড়া ম্যাচের বাকিটা সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে দুই দলকেই।

উল্লেখ্য, যে রাজ্যে খেলা হচ্ছে, সেই ভিক্টোরিয়ায় বক্সিং ডেতে ৫৭ হাজার ৮১৮ পরীক্ষায় ১ হাজার ৯৯৯ জন কোভিড পজটিভ হয়েছেন। তবে ভিক্টোরিয়া রাজ্য সরকারের কোভিড বিধিনিষেধ খুব কঠোর নয় আপাতত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘকে আরও কার্যকর করতে সংস্কারের আহ্বান খলিলুর রহমানের
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: তারেক রহমান
তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা বাড়ানোর প্রত্যয়
বিশ্রাম নেয়ারও একটা নিরাপদ স্থান নেই এই শহরে!