বিদায়ী বছরে ডিএসইর সূচক ৭ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২২, ১৬:০০
অ- অ+

বিদায়ী বছরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করে। ডিএসইর তিনটি মূল্য সূচকেই রয়েছে রেকর্ড উত্থান।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স): ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের বছরের চেয়ে ১৩৫৪.৫৯ পয়েন্ট বা ২৫.০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬,৭৫৬.৬৬ পয়েন্টে উন্নীত হয়৷

২০২১ সালে ডিএসইএক্স মূল্য সূচক সর্বোচ্চ ৭৩৬৮.০০ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ৫০৪৪.৯৯ পয়েন্ট৷ ২০১৩ সালের ২৮ জানুয়ারি ৪,০৯০.৪৭ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়৷ সূচকটির ইতিহাসে এটিই ছিল সর্বোচ্চ উত্থান।

ডিএসই ৩০ সূচক (ডিএস৩০): এই সূচকটিতেও রয়েছে নতুন রেকর্ড। ডিএসই ৩০ সূচক (ডিএস৩০) ৫৬৮ পয়েন্ট বা ২৮.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫৩২.৫৮ পয়েন্টে দাঁড়ায়৷

২০২১ সালে ডিএস৩০ মূল্য সূচক সর্বোচ্চ ২৭৮৭.৮২ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১৯০১.১৩ পয়েন্ট৷ ২০১৩ সালের ২৮ জানুয়ারি ১,৪৭৩.০১ পয়েন্ট নিয়ে এ সূচকের যাএা শুরু হয়৷

ডিএসইএক্স শরীয়াহ্ সূচক (ডিএসইএস): একই বছর ডিএসইএক্স শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ১৮৯.০১ পয়েন্ট বা ১৫.২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪৩১.১২ পয়েন্টে উন্নীত হয়৷

২০২১ সালে ডিএসইএস মূল্য সূচক সর্বোচ্চ ১৬০০.২৬ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১১৬৬.১৭ পয়েন্ট৷ ২০১৪ সালের ২০ জানুয়ারি ৯৪১.২৮ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়৷

(ঢাকাটাইমস/১জানুয়ারি/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন