যমুনা ব্যাংকের উদ্যোক্তা ১৫ লাখ শেয়ার বেচবে
অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫০

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংকের উদ্যেক্তা আবু খায়ের মোহাম্মদ শাখায়াত শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা ১৫ লাখ শেয়ার বেচবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, এই উদ্যোক্তা পরিচালকের কাছে কোম্পানির মোট ১ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ৭৭৩টি শেয়ার আছে।
এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বেচতে পারবে আবু খায়ের।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এসকেএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











