৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রতিবছর সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ২১:৩২
অ- অ+

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’-এর জনপ্রশাসন মন্ত্রণালয়-সংক্রান্ত অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এর ফলে নভেম্বর মাসে প্রতিবছরের জন্য আরও এক দিন সাধারণ ছুটি যুক্ত হলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই