পল্লবীতে খাবারে চেতনানাশক প্রয়োগে চুরি: গৃহপরিচারিকা গ্রেপ্তার, ৮ ভরি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৬, ১৩:৩২
অ- অ+

রাজধানীর পল্লবীতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে একটি পরিবারের সদস্যদের অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় এক গৃহপরিচারিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া স্বর্ণ উদ্ধারের পাশাপাশি স্বর্ণ বিক্রির সঙ্গে জড়িত এক স্বর্ণকারকেও আটক করা হয়েছে।

রবিবার সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম. আলমগীর জাহান এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, সম্প্রতি পল্লবী থানাধীন এলাকায় একটি বাসায় সংঘটিত চুরির ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পর থানায় মামলা রুজু করা হয়। মামলার এজাহার অনুযায়ী, গৃহপরিচারিকা মোসা. শিউলী কৌশলে বাদীর পরিবারের সদস্যদের পেঁপে ভাজির সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ান। এতে পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়লে তিনি ড্রেসিং টেবিলের তালা ভেঙে প্রায় ৯ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা) ও নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি করে পালিয়ে যান। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে কাফরুল থানা এলাকা থেকে মোসা. শিউলীকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিউলী ঘটনার সত্যতা স্বীকার করেন। তার দেওয়া তথ্য ও দেখানো মতে আদাবর থানাধীন একটি কাঁচাবাজারে অবস্থিত মো. আনোয়ার হোসেনের মালিকানাধীন ‘প্রভা জুয়েলার্স’ থেকে চুরি হওয়া মোট ৮ ভরি ১ আনা ২.৫ রতি স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় স্বর্ণ বিক্রির সঙ্গে জড়িত দোকানের কারিগর মো. নাদিম হোসেনকেও আটক করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত গৃহপরিচারিকা শিউলীর বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে তিনি একাধিক চুরির ঘটনা ঘটিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/০৪ জানুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুর বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১১৯
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, ভাঙচুর
৮০ বছরে ভারত: দক্ষিণ এশীয় ভূরাজনীতি ও বাংলাদেশের প্রত্যাশা
রবিবার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা