ঘাটাইলে মহাসড়কের পাশে মিলল খণ্ডিত মরদেহ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৬, ১৮:৩৬| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৮:৫৩
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলের মহাসড়কে পাশ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার গুনগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গুনগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় খন্ড বিখন্ড মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি বস্তায় ভরে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য ফরেন্সিতে পাঠানো হবে বলেও জানান তিনি।

(ঢাকা টাইমস/০৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4