ঘাটাইলে শীতার্ত মানুষের পাশে ইউএনও 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৬, ১৫:০৪
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত ও দু:স্থদের মাঝে কম্বল বিতরণের করেছেন ইউএনও ও পৌর প্রশাসন। বৈরি আবহাওয়া চলাকালীন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আবু সাঈদ।

রবিবার (৪ জানুয়ারি) রাতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান এবং পৌর নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রতনপুর পৌর এলাকার বাসিন্দা তালেব খা জানান, গভীর রাতে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তার বাড়িতে উপস্থিত হয়ে আমাকে কম্বল দিয়েছেন, এতে খুব খুশি হয়েছি।

পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালা বেগম কনকনে শীতে একটি কম্বল পেয়ে বলেন, ইউএনও স্যার নিজে এসে কম্বল দেবেন—এটা ভাবিনি।

এভাবেই শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন উপজেলা প্রশাসন। কখনো এতিম, কখনো দিনমজুর, আবার কখনো ছিন্নমূল মানুষের কাছে ছুটে যাচ্ছেন তারা। ইউনিয়ন থেকে শুরু করে পৌরসভার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দিন-রাত একাকার করে সরকারের সহায়তা পৌঁছে দিচ্ছেন অসহায়দের হাতে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ‘এই কনকনে শীতে যারা প্রকৃতপক্ষে অসহায়, তাদের চিহ্নিত করে কম্বল দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

(ঢাকা টাইমস/০৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা