শিরোনাম :

মাগুরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ১৫:৪৮
অ- অ+

মাগুরা সদরের ইছাখাদা এলাকায় গরুচোর সন্দেহে মো. আকিদুল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে।

নিহত মো. আকিদুল হোসেন পাকাকাঞ্চনপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং শহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ইছাখাদা এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় স্থানীয়রা আকিদুলকে ধাওয়া করে। এক পর্যায়ে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে গণপিটুনি দেয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় আকিদুল হোসেনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সাইমুন ও স্ত্রীর অভিযোগ, আকিদুল গরু চুরির সঙ্গে জড়িত ছিলেন না। আকিদুল ঢাকা থেকে রাতে ইছাখাদা বাজার এলাকায় নামেন এবং পরে তাকে পরিকল্পিতভাবে মারধর করে হত্যা করা হয়। তাদের দাবি, চুরির অভিযোগ সম্পূর্ণ সাজানো এবং পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক বলেন, প্রাথমিক তদন্তে গরু চুরির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে এর আগেও চুরির মামলার রেকর্ড রয়েছে। ঘটনার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তি এবং সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
আনসারের তৎপরতায় হৃদরোগ হাসপাতালে দালাল আটক
বটবাহিনীর গ্রাসে ডিজিটাল বাংলাদেশ: সমাজ ও রাষ্ট্রের নতুন আপদ
ইউএনকপস সম্মেলনে যোগ দিতে আইজিপির যুক্তরাষ্ট্র যাত্রা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা