মির্জাপুরে অবৈধভাবে লাল মাটি কাটায় চার ব্যবসায়ীর ৯ লাখ টাকা জরিমানা 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ২১:৩৮
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে পাহাড়ি লাল মাটি কাটার অপরাধে চার ব্যবসায়ীর কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বুধবার সন্ধায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন তাদের জরিমানা করেন।

যাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলেন— উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও শহিদুল দেওয়ান ৩ লাখ, তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের ইলিয়াস শিকদার ৩ লাখ, আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের আহাদ শিকদার ২ লাখ ও কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের শাহিনের এক লাখ টাকা।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা রাতের আধারে ভেকু মেশিন দিয়ে লাল মাটির টিলাকেটে ড্রাম ট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন অভিযান চালিয়ে মাটিকাটার সময় তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সুরাইয়াস ইয়াসমিন জানিয়েছেন।

(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রাম-ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি, সিলেটে নতুন কমিশনার
হোটেলে তরুণী নিয়ে ধরা: এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে জামায়াত
হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু
সরিয়ে দেওয়া হলো পাবনার পুলিশ সুপারকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা