স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:২৯| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ২০:২৭
অ- অ+

রাজধানী ঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিএমপির তেজগাঁও থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি করেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গতকাল রাতে রাজধানীর তেজতুরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কারা, কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে এটা তদন্তাধীন রয়েছে।

আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং সেটা বিশ্লেষণ করেছি। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে গ্রেপ্তারে কাজ চালিয়ে যাচ্ছি।

এর আগে বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় আজিজুল হক মোসাব্বিরকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে গুলি লেগেছিল। এ ঘটনায় সুফিয়ান বেপারি (মাসুদ) নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। সুফিয়ান বেপারি (মাসুদ) কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনিও স্বেচ্ছাসেবক দলের নেতা।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিলিতে বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত ১৬
আমদানি পথ হরমুজ প্রণালী ব্যবহার করতে না পারায় দেশে সার সংকট: আইনমন্ত্রী
কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বেড়েছে খুন
নিখোঁজের ৩ দিন পর মিলল মরিয়মের মাটিচাপা মরদেহ উদ্ধার