নিখোঁজের ৩ দিন পর মিলল মরিয়মের মাটিচাপা মরদেহ উদ্ধার 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪
অ- অ+

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা দিকে উপজেলার চরলোটাবর এলাকার জামিনুর নামে এক ব্যক্তির বাড়ি থেকে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মরিয়ম ওই এলাকার বাহাদুরের মেয়ে। সে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয় মরিয়ম। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শনিবার রাতে বিদ্যালয়ের পাশের জামিনুরের বাড়িতে মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহের সন্ধান পাওয়া যায়।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।

(ঢাকা টাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বেড়েছে খুন
শিক্ষাগত যোগ্যতা লাগবে না স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে: প্রতিমন্ত্রী
পদ্মায় ইলিশের সংকট, এবার ভারত থেকে ইলিশ আসছে বাংলাদেশে
আদানির বিকল ইউনিট সচল, আজই বিদ্যুৎ পাবে বাংলাদেশ