ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ জাভা সাগরে নিখোঁজ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫
অ- অ+

ইন্দোনেশিয়ায় অন্তত ২৪০ যাত্রী নিয়ে যাত্রা করা একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ হয়েছে। পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের উদ্দেশে যাওয়ার পথে জাভা সাগরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ জাহাজটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারী সংস্থা।

দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটি নিখোঁজ হওয়ার তথ্য তারা পেয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগরে। ওই সময় জাহাজটি বানজারমাসিন থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে ছিল।

জাহাজটি ডুবে গেছে কি না কিংবা অন্য কোনো দুর্ঘটনার কবলে পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

বানজারমাসিনের রেসকিউ এজেন্সির অপারেশনস প্রধান আরিয়ান্তো আরদি জাহাজ নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটির সন্ধানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, যাত্রাপথে জাহাজটি উত্তাল সমুদ্রের কবলে পড়ে। এরপর থেকেই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জাহাজ কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনকে জানায়।

জাহাজটির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিডনি রোগীদের জন্য জেলা-উপজেলায় চালু হচ্ছে ডায়ালাইসিস সেবা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬২৯, মামলা ৫০
AI উন্নয়নের গতি কমানো মানবসভ্যতার নিরাপত্তা নাকি প্রযুক্তিগত অগ্রগতির পথে বাধা?
২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে