ঢামেকে রেখে যাওয়া ৮ মাসের শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল আনসার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২২
অ- অ+

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ওয়ার্ডে আনুমানিক আট মাস বয়সী এক শিশুকে রেখে এক নারী চলে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের সন্ধান পেয়ে মা-বাবার কাছে হস্তান্তর করেছেন সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

শুক্রবার বিকালে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ২০৪ নম্বর ওয়ার্ডের একটি বেডে শিশুটিকে রেখে ওই নারী চলে যান। দীর্ঘ সময় পরও তিনি ফিরে না আসায় বিষয়টি নিয়ে সন্দেহ হয় রোগী ও তাঁদের স্বজনদের।

ওয়ার্ডে দায়িত্বে থাকা আনসার সদস্য মো. আশরাফুল ইসলাম বিষয়টি জানতে পেরে শিফট ইনচার্জ এপিসি মো. মোজাম্মেল হককে জানান। পরে মোজাম্মেল হক টহল দল নিয়ে ওয়ার্ডে যান। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় শিশুটির পরিচয় ও স্বজনদের খোঁজ শুরু করা হয়। পুরো বিষয়টি তদারকি করেন ক্যাম্প ইনচার্জ পিসি মো. শাহাদাৎ হোসেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোররাত দুইটার পর শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়।

পরে যথাযথ যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকাল সোয়া নয়টার দিকে শিশুটিকে তার মা-বাবা ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সার সরবরাহ ও মজুত তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু
নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
দেশের ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক বাতরোগে আক্রান্ত
গুলশানে ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে