পদ্মায় ইলিশের সংকট, এবার ভারত থেকে ইলিশ আসছে বাংলাদেশে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০০
অ- অ+

পশ্চিমবঙ্গসহ সারা ভারতে দুর্গাপূজা উপলক্ষে ইলিশের চাহিদা বেড়ে যায়। বিশেষ করে পদ্মার ইলিশের কদর রয়েছে ভারতীয়দের কাছে। তবে এবার চিত্রটা যেন পুরোপুরি উল্টো। বাংলাদেশে ইলিশের ঘাটতি মেটাতে ভারত থেকেই ইলিশ আমদানি করা হচ্ছে। খবর সংবাদ প্রতিদিন’র।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসে ভারতের গুজরাট থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছবাজার থেকেও বাংলাদেশে ইলিশ পাঠানো হয়েছে।

ভারতের মাছ ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশি জেলেরাই সাধারণত বিশ্বের ৭০ থেকে ৮০ শতাংশ ইলিশ ধরেন। কিন্তু এবার বাংলাদেশে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বাজারে ঘাটতি তৈরি হয়েছে। ফলে সেই ঘাটতি পূরণে ভারত থেকে ইলিশ আমদানি করতে হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিনে গুজরাটের ভারুচ বন্দর ও হাওড়া পাইকারি মাছবাজার থেকে বাংলাদেশে ইলিশ পাঠানো হয়েছে। ধাপে ধাপে প্রায় ৫০০ টন ইলিশ ইতোমধ্যে রপ্তানি করা হয়েছে।

হাওড়া পাইকারি ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, বাংলাদেশে এবার প্রথমবারের মতো ইলিশ রপ্তানি করা হয়েছে। সাধারণত ভারত থেকে রুই, পারশে ও ট্যাংরা মাছ বাংলাদেশে পাঠানো হয়। তবে এবার বাংলাদেশে ইলিশের ঘাটতি থাকায় হাওড়া বাজার থেকেও ইলিশ পাঠানো হয়েছে।

গুজরাটের ইলিশ বাংলাদেশে পাঠানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এবার গুজরাটে ইলিশের উৎপাদন ব্যাপক হয়েছে। এসব ইলিশে ডিম থাকায় দাম তুলনামূলক কম। এ কারণেই গুজরাটের ইলিশ বাংলাদেশে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, চট্টগ্রাম ও সিলেটে এসব ইলিশের ডিম আলাদাভাবে বিক্রি হয়েছে। ওইসব এলাকায় নোনা মাছ খাওয়ার প্রচলনও রয়েছে। ফলে আগামী দিনগুলোতে গুজরাট থেকে আরও ইলিশ বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে আরও ১০০ থেকে ১৫০ টন ইলিশ বাংলাদেশে পাঠানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিখোঁজের ৩ দিন পর মিলল মরিয়মের মাটিচাপা মরদেহ উদ্ধার 
শিক্ষাগত যোগ্যতা লাগবে না স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে: প্রতিমন্ত্রী
আদানির বিকল ইউনিট সচল, আজই বিদ্যুৎ পাবে বাংলাদেশ
মৌমাছি হুল ফোটালে জ্বালা-ফোলা কমানোর ঘরোয়া উপায়