বিরামপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৬, ২২:৪৮
অ- অ+

দিনাজপুরের বিরামপুরে চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এ দায়িত্ব পালন করেন।

এসময় উপজেলার টাটকপুরে এমডি ভাটা, এস এ ভাটা ও এমকেএম কে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা এবং এমডিবি ভাটাকে ৫ লাখ টাকাসহ মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরফাত উদ্দিন বলেন, বিরামপুর উপজেলার অবৈধ চারটি ইটভাটায় মোট ১৪ লাখ টাকা জরিমানা করাসহ ইটভাটাগুলোতে তৈরি কাঁচা ইট নষ্ট করা হয়। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন এবং ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে র্যা ব-১৩, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহায়তা করেন।

(ঢাকা টাইমস/১৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
মন্দিরে ন্যাড়া মাথায় অভিনেত্রী নয়নতারা, ভিডিও ভাইরাল
ময়মনসিংহে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, পিস্তল-গুলি-ইয়াবা উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা