ইভ্যালীর রাসেল-শামীমা নাসরিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৬, ১২:১৩| আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
অ- অ+

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল সোমবার মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের দু'জনের বিরুদ্ধে ৩৯১টি ওয়ারেন্টের তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ধানমন্ডি থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত এই দম্পতির বিরুদ্ধে ইতিপূর্বে আদালতের একাধিক সাজা পরোয়ানা ও অসংখ্য মামলা বিচারাধীন ছিল।

ডিবি ওয়ারি বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সর্বমোট ৩৯১ টি পরোয়ানা রয়েছে। মোহাম্মদ রাসেলের নামে ধানমন্ডি, কাফরুল ও সাভার মডেল থানায় সর্বমোট ২৬৩ টি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ৮৩ টি সাজা পরোয়ানা এবং ১৮০ টি সিআর পরোয়ানা। অন্যদিকে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে তিন থানায় সর্বমোট ১২৮ টি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ৩০ টি সাজা পরোয়ানা এবং ৯৮টি সিআর পরোয়ানা রয়েছে।

দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/আরজেড/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমি আমার মতোই থাকতে চাই
পুলিশে শূন্য পদে আগে ২৮-২৯তম বিসিএসের কর্মকর্তাদের পদায়ন জরুরি
আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশের ৬ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা