গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০০
অ- অ+

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মো. মাছেম মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাছেম মোল্যা একই এলাকার ইসমাইল মেল্যার ছেলে।

পুলিশ জানায়, সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ মাছেম মোল্যা। এসময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মাছেম মোল্যাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নভেম্বরে ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর
দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী
অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান
ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন প্রশাসকদের আন্তরিকতার প্রশংসা প্রতিমন্ত্রী শাহে আলমের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা