মন্ত্রী হলেন ময়মনসিংহের দুই এমপিপুত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৭
অ- অ+

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ময়মনসিংহের নবনির্বাচিত দুই সংসদ সদস্য। তারা হলেন- ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী মো. ইয়াসের খান চৌধুরী।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তারা অংশ নেন।

দায়িত্ব বণ্টনে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অন্যদিকে তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

জানা গেছে, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় জেলা থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া দুজনই সাবেক সংসদ সদস্যের সন্তান। ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের প্রয়াত পিতা মো. ঈসমাইল হোসেন তালুকদার ছিলেন মুসলিম লীগের এমপি। তিনি ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অন্য দিকে ইয়াসের খান চৌধুরীর পিতা মো. আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে সংসদ সদস্য ছিলেন।

ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবরে গৌরীপুরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা মিষ্টি বিতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ প্রতিক্রিয়ায় বলেন, এইমাত্র খবর পেয়েছি ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন প্রতিমন্ত্রী হয়েছেন। এ খবরে আমরা অত্যন্ত আনন্দিত।

তিনি আরও বলেন, অবহেলিত গৌরীপুরবাসীকে মন্ত্রিত্ব উপহার দেওয়ার জন্য আমরা গৌরীপুরবাসীর পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমরা সকলে মিলে গৌরীপুরের উন্নয়ন করতে চাই এবং আমাদের নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুড়িগঙ্গাসহ নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্রধানমন্ত্রীর
সচিবলায়ের সামনে ১১ দলীয় ঐক্যের অবস্থান, নতুন কর্মসূচি ঘোষণা
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের
সাভার মডেল থানার নতুন ওসিকে ঘিরে বিতর্ক, অতীত নিয়ে নানা অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা