ফেসবুকে জোনায়েদ সাকির নেতৃত্বে ভুয়া মশাল মিছিলের তথ্য, সতর্ক করলো অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৩
অ- অ+

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিলের তথ্য ছড়িয়ে পড়া তথ্য ভুয়া বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে এ ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যানে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ কর্তৃক ঢাবি ছাত্র নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল” শিরোনামে ফেসবুকে একটি ইভেন্ট তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, এই ইভেন্টের সঙ্গে অর্থ প্রতিমন্ত্রীর কোনো সম্পৃক্ততা নেই। এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যের ওপর তৈরি।

অর্থ মন্ত্রণালয় জানায়, এ ধরনের গুজব সামাজিক অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে যাচাই-বাছাই করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর