কুমিল্লায় ট্রাকের চাকার পিষ্ট হয়ে দুই নারীর মৃত্যু

কুমিল্লার লাকসামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রাজাপুর মাজার গেইট সংলগ্ন সড়কের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইফতারের সময়ের ১০ মিনিট পূর্বে তাড়াহুড়ো করে রাস্তা পার হতে চেষ্টা করেন নিহত হওয়া দুই নারী। পরে, উলটো দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের উপর দিয়ে চলে যায়৷ এসময় চাকায় পিষ্ট হয়ে যান দুই নারী। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু, ঘটনাস্থলেই প্রাণ হারান দুই নারী।
নিহতদের মধ্যে একজন হলেন উপজেলার রাজাপুর ভূঁইয়া বাড়ির মৃত মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) এবং অপরজন তার বড় বোন, একই উপজেলার গাজিমুড়া চাড়াবাড়ির মরহুম আবুল খায়ের এর স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহমদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ নিয়ে প্রয়োজনীয় তদন্ত শুরু করা হয়েছে এবং সড়কে নিরাপত্তা বিধি মানার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। (ঢাকা টাইমস/২৬ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































