দেশে বাজারে স্বর্ণের দামে ধ্বস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৬, ১৬:৪৬
অ- অ+

দেশের বাজারে টানা ছয় দফা দাম বাড়ার পর স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় ভরিতে বড় সমন্বয় আনা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপা ভরি প্রতি ৬ হাজার ৫৩২ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ২৪ টাকায় নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ৩ মার্চ ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩৭ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৪ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর