মুন্সিগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬, ১৮:২০
অ- অ+

মুন্সিগঞ্জে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী সন্দেহজনক তিনটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯১ লাখ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়।

পরে জব্দকৃত চিংড়ি রেণু লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় মাইক্রোবাসের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের যানবাহনসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, বসেছে ক্যামেরা-মনিটর
দেশের বিভিন্ন অঞ্চলে ৪ দিনের বৃষ্টি ও তাপমাত্রার পূর্বাভাস
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান