চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় অটো রিকশার দুই আরোহীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৬, ১৫:৫৮
অ- অ+

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় একটি অটো রিকশার দুই আরোহী মারা গেছেন।এই দুর্ঘটনার আরও পাঁচ জন আহত হয়েছেন।

আজ বুধবার দোহাজারি বিওসি মোড় থেকে কিছুটা দূরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- রণজিৎ ধর (৫৫) ও বাবুল দে (৬৩)।

দোহাজারি হাইওয়ে থানার সার্জেন্ট মো. সম্রাট হোসাইন বলেন, বিওসি মোড়ের অদূরে রাজমহল কমিউনিটি সেন্টারের কাছে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার পেছন থেকে ব্যাটারিচালিত অটো রিকশাকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

প্রাইভেট কারের ধাক্কায় অটো রিকশায় থাকা পাঁচজন ও প্রাইভেট কারের দুইজনসহ সাত জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

সার্জেন্ট সম্রাট বলেন, আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানকার চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, বসেছে ক্যামেরা-মনিটর
দেশের বিভিন্ন অঞ্চলে ৪ দিনের বৃষ্টি ও তাপমাত্রার পূর্বাভাস
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান