বগুড়ার তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৬, ১০:৩৮
অ- অ+

বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ শুক্রবার ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার মৃত আজিমদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা (মামলা নম্বর-১৫) হয়েছিল। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলাসহ ১০টি মামলা আদালতে বিচারাধীন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটা ব্র্যান্ডের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় নির্দেশনা
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু
The Clutches of Online Gambling and Drugs
টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা ঘেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা