নিজের মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন যুবক

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, ১৮:৪০
অ- অ+

সাতক্ষীরার কালিগঞ্জে নিজের মাছের ঘের পরিচর্যা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক।

আজ রোববার (২৯ মার্চ) দুপুরে গণপতি বিলে এই ঘটনা ঘটে। নিহত ঘের মালিকের নাম শেখ অলিউল ইসলাম (৩৫)

জানা যায়, প্রতিদিনের মতো আজও অলিউল তার ঘেরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান। কিন্তু মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়েই তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে ঘেরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখেন

অলিউল ওই গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল সম্পন্ন এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মো. জুয়েল হোসেন

(ঢাকাটাইমস/২৯মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা