লালবাগ এলাকায় বিশেষ অভিযানে ১৯ আসামি গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, ২৩:১১
অ- অ+

রাজধানীর লালবাগ বিভাগে বিশেষ অভিযানে ১৯ আসামিকে গ্রেপ্তার ১৯ করেছে পুলিশ। এর মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মাদক সেবন, বহন ও চুরির অভিযোগে দায়ের করা ১৩টি মামলার শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় লালবাগ বিভাগের কামরাঙ্গিরচর, সূত্রাপুর, কোতয়ালী, লালবাগ ও বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচার শেষে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, একজনকে খালাস এবং একজনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে পাঁচ জনকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চুরি ও চুরির চেষ্টার অভিযোগে ১০ জনকে ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে জ্বালানি মজুদ রাখার দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে একজনকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

লালবাগ বিভাগ সূত্রে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক