ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক শিমু।
সোমবার বিকালে শিমুর বাবার বাড়ি হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় এ ঘটনা ঘটে।। আত্মহত্যার পর রাত ৮টার দিকে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তার ব্যক্তিগত আইডিতে দেয়া ওই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওই পোস্টে তিনি তার মানসিক চাপ ও পারিবারিক সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি, স্ট্যাটাসে তিনি তার স্বামীসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন বলেও জানা গেছে।
প্রসঙ্গত, সাবেক এমপি শিবলী সাদিক এর আগে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হওয়ার পর ২০১৯ সালে তিনি পারিবারিকভাবে খাদিজাকে বিয়ে করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































