মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৬, ১৭:৩৭
অ- অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতলে এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আজ শুক্রবার ভোরে চিকিৎসকদের পর্যবেক্ষণে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে স্বাভাবিক যোগাযোগ শুরু করেছেন এবং সবার সঙ্গে অল্প অল্প করে কথা বলছেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ২০২৬, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য।

এদিকে, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান-ও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। জানা গেছে, তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, দুই সিনিয়র নেতার চিকিৎসা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাদের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরাকানে রোহিঙ্গাদের গ্রাম ছাড়ার ডেডলাইন আজ, নতুন করে অনুপ্রবেশের শঙ্কা
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া