বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৬, ১৭:৩৮
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা গেছে। এছাড়া দলীয় বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ও এ বৈঠকে প্রাধান্য পাবে।

উল্লেখ্য, সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরাকানে রোহিঙ্গাদের গ্রাম ছাড়ার ডেডলাইন আজ, নতুন করে অনুপ্রবেশের শঙ্কা
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া