রাজবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৬, ২৩:৪৪
অ- অ+

রাজবাড়ী সদর উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার প্রধান আসামি ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. উজ্জল খান।

শুক্রবার রাতে র‍্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে র‍্যাবের ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানাধীন নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত উজ্জল খান রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় দায়ের করা একটি চুরি মামলার প্রধান আসামি হিসেবে অভিযোগ রয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি ভোরে রামকান্তপুর এলাকায় সৌরভ মল্লিক এর দোকানের তালা ভেঙে প্রায় ৩ লাখ টাকা নগদ এবং প্রায় ১ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে উজ্জল খানকে প্রধান আসামি করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল খান দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্যারিসে বাংলাদেশিদের ৮ প্রতিষ্ঠানে হামলা-লুট, নিরাপত্তাহীনতায় প্রবাসী ব্যবসায়ীরা
শাহজালাল বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, বসেছে ক্যামেরা-মনিটর
দেশের বিভিন্ন অঞ্চলে ৪ দিনের বৃষ্টি ও তাপমাত্রার পূর্বাভাস
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার