মুগদায় ৮৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৬, ১২:০৫
অ- অ+

রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৮৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেপ্তারকৃত আসামির নাম–লিয়ন মিয়া।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মুগদা থানাধীন মানিকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প।

একইদিন দুপুরে র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে মো. লিয়ন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৩ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ৮৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার লিয়ন মিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য মুগদা থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮ এপ্রিল/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার