হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেলে দুই শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৬, ১২:৪২
অ- অ+

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মারা যাওয়া শিশুরা মাদারীপুর জেলার শিবচর উপজেলার সেলিম শেখের মেয়ে সাবিহা (৭ মাস) এবং রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জসিম শেখের ছেলে আয়াতুল্লাহ (৭ মাস)।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোয় ৩৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা গত ৮ এপ্রিল এবং আয়াতুল্লাহ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সিভিল সার্জন আরও জানান, হাম আক্রান্ত উপসর্গের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে সিট সংকুলন না হওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৩ কোটি ভোটার গায়েবের প্রতিবাদে অবরুদ্ধ দিল্লি, বিতর্কে মোদি সরকার
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন
দিল্লিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১২ সাংবাদিক আটক
‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে উত্তাল দিল্লি, ফের বন্ধ মেট্রো স্টেশন