খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৩| আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৬
অ- অ+

খুলনায় তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ৩৮ বয়সী সোনা মিয়া ওই এলাকার আব্দুল জব্বার সরদারের ছেলে। তিনি তাঁতী দলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।

খালিশপুর থানা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আলী বাবু বলেন, সোনা মিয়া তাঁতী দল করার পাশাপাশি ওই এলাকায় দীর্ঘ দিন ধরে চায়ের দোকানে করতেন।

স্থানীয়রা জানান, সোনামিয়া নিজ ব্যবসা প্রতিষ্ঠান একটি চায়ের দোকানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তিনি সেখান থেকে দৌঁড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। হামলাকারীরা তার পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা খালিশপুর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারীদের মধ্যে দুইজন মাস্ক পরা ছিল এবং অপরজন হেলমেট পরিহিত অবস্থায় ছিল।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা