পুলিশের সাঁড়াশি অভিযান, মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় গ্রেপ্তার ৬০

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তেজগাঁও বিভাগের আওতাধীন ছয়টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী তেজগাঁও বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ২৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১২ জন, হাতিরঝিল থানা থেকে ৭ জন, আদাবর ও তেজগাঁও থানা থেকে ৫ জন করে এবং শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— মো. শিপন মিয়া, আলমগীর হোসেন, সবুজ খান, আবির হোসেন, মো. মানিক, মো. আল আমিন, মো. রাকিবুল ইসলাম, মো. জয়নাল আবেদীন, মো. আকাশ, মো. তৌসিফ আহম্মেদ, তানজিল হাসান, এরফানুর রহমান, মো. আইয়ুব আলী, মো. তানভীর আহমেদ তুষার, মো. ইমরান, মো. ইয়ামিন রাব্বি, মো. রাসেল (২৪), মো. রাসেল (২১), মো. বাদশা ফয়সাল, মো. রানা, মো. শাকিল, মো. ইমন হোসেন, মো. সাকিল পণ্ডিত, মো. আরজু মিয়া, চাঁন মিয়া, সিয়াম হাওলাদার, মো. আল-শাহরিয়ার অন্ত, শান্ত চৌধুরী ও মো. শুভ।
তালিকায় আরও রয়েছেন আশরাফুল ইসলাম, মো. ইমরান হোসেন (২৩), মো. সানিম, মো. খন্দকার শুভ, মো. শিপন (১৯), মো. জিসান, মো. জাকির হোসেন, মো. নাছির ওরফে ইয়াছিন, মো. আনোয়ার হোসেন বুলবুল, মো. নয়ন, মো. আনিছ, মো. সুমন, মো. সানিম শেখ, মো. শ্রাবণ, মো. ফয়সাল ওরফে আক্তার, মো. হিমেল হোসেন, মো. অন্তর মিয়া, মো. জীবন, মো. হাসান, মো. আল আমিন (২২), মো. তানভীর, মো. মামুন, মো. শুভ (২৩), মোসা. জুলেখা খাতুন, এসএম মিকাইল, মো. শাহীন, মো. নুর আলম, মো. মুন্না, মো. হানিফ, আতিক হাসান এবং মো. ইমরান হোসেন (২৯)।
ডিসি এন এম নাসিরুদ্দিন জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নগরীতে অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/২১ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































