এসএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় পার্টির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬, ১৩:৩৬
অ- অ+

বেগম রওশন এরশাদ ও রাহগির আল মাহি সাদ এরশাদ-এর পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান-২০২৬ সালের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে জাতীয় পার্টি।

দলটির মুখপাত্র ও স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ রাকিব হোসেন পাটওয়ারী এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যতের পথ আরও সুস্পষ্ট হয়। তাই সবাইকে আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করবে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

এ সময় তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পরীক্ষার সময়ে শিক্ষার্থীদের পাশে থাকতে হবে এবং তাদের ওপর বাড়তি চাপ না দিয়ে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।

বিবৃতির শেষে তিনি সব পরীক্ষার্থীর সুস্থতা, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

(ঢাকাটাইমস/২১ এপ্রিল/আইএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরাকানে রোহিঙ্গাদের গ্রাম ছাড়ার ডেডলাইন আজ, নতুন করে অনুপ্রবেশের শঙ্কা
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া