কিশোরগঞ্জে ফসল রক্ষায় উদ্দেয়ার খাল খননের দাবিতে কৃষকদের মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ১৫:৫৭| আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৬:১৫
অ- অ+

কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া, বাগপাড়া, আতকাপাড়া কলাপাড়ার শত শত হেক্টর জমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষার জন্য নকশা অনুযায়ী পুরাতন উদ্দেয়ার খাল খননের দাবিতে মানববন্ধন করেছেন কৃষক এলাকাবাসী

আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে কলাপাড়া রেলক্রসিং সংলগ্ন খালপাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়

ঘণ্টাব্যাপী মানববন্ধনে শোলাকিয়া, বাগপাড়া, আতকাপাড়া কলাপাড়া এবং আশপাশের ক্ষতিগ্রস্ত কৃষক এলাকাবাসী তাদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরেন বক্তৃতায়।

তারা জানান, শুখনি বিল, কচ্ছুয়ার বিল, চিনাকান্দি বিল, মেয়াকোনা বিলসহ অনান্য বিলে জলাবদ্ধতার হাত থেকে ওই চার গ্রামের জমির ফসল রক্ষার জন্য উদ্দেয়ার খাল খনন করা জরুরি।

মানববন্ধনে বক্তব্য দেন কলাপাড়ার আব্দুস সালাম, বাগপাড়ার মিজানুর রহমান, শোলাকিয়ার মহরম আলী সিরাজ উদ্দিন, আতকাপাড়ার শাহজাহান, মহিনন্দ ইউনিয়নের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার প্রমুখ।

মানববন্ধন শেষে কৃষকরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কিশোরগঞ্জ- আসনের সংসদ সদস্য বরাবরে একটি স্মারকলিপি দেন।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4