ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৬, ০০:২৩
অ- অ+

পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরিক্ষামূলক উৎক্ষেপণ করেছে।

মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, উন্নত অ্যাভিওনিকস ও আধুনিক ন্যাভিগেশন প্রযুক্তিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎক্ষেপণের মাধ্যমে সেনাদের প্রশিক্ষণ, বিভিন্ন কারিগরি সক্ষমতা যাচাই এবং নির্ভুলতা ও টিকে থাকার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অন্তর্ভুক্ত উপ-ব্যবস্থাগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয়েছে।

এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন (এসপিডি), আর্মি রকেট ফোর্স কমান্ড এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া সংশ্লিষ্ট কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, দেশীয়ভাবে তৈরি ফাতেহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণকে সংশ্লিষ্ট মহল প্রশংসা করেছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট , প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্ব এ সাফল্যে সংশ্লিষ্টদের প্রযুক্তিগত দক্ষতা, নিষ্ঠা ও অঙ্গীকার-এর প্রশংসা করেন।

এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ৭৫০ কিলোমিটার পাল্লার ফাতেহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিক্ষামূলক উৎক্ষেপণ করে। গত বছরের মে মাসে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ১২০ কিলোমিটার পাল্লার ফাতেহ সিরিজের আরেকটি ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করা হয়।

এছাড়া গত এক মাসে পাকিস্তান নৌবাহিনীও তৈমুর এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ একাধিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, লাগবে যেসব তথ্য
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন