কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা এবার ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৬, ১৪:৫৭
অ- অ+

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আজ রবিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বছর কোরবানির সম্ভাব্য চাহিদা এক কোটির কিছু বেশি হলেও সরবরাহ রয়েছে তার চেয়েও বেশি—ফলে পশুর ঘাটতির আশঙ্কা নেই।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পশুর শ্রেণিভিত্তিক হিসাব-

  • গরু ও মহিষ: ৫৬ লাখ ৯৫ হাজার ৭৮৭টি
  • ছাগল ও ভেড়া: ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি
  • অন্যান্য (উট, দুম্বা ইত্যাদি): ৫ হাজার ৬৫৫টি

সভায় দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুর সরবরাহ, পরিবহন ও অবাধ চলাচল নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি হিসাব অনুযায়ী, দেশে কোরবানির জন্য প্রস্তুত পশুর সংখ্যা চাহিদার তুলনায় বেশি থাকায় বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। এতে ক্রেতাদের জন্য মূল্য স্থিতিশীল থাকারও প্রত্যাশা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4