হতাশায় আত্মহত্যার চেষ্টা সাবেক বিডিআর সদস্যের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৭
অ- অ+

পিলখানার হত্যাকাণ্ডে দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর বাড়িতে ফিরে হতাশায় ভুগছেন গাইবান্ধার সাবেক বিডিআর সদস্য মো. আব্দুল বারেক। প্রতি মাসে কেরানীগঞ্জের আদালতে হাজিরা দেওয়া, আইনজীবীর খরচ বহন এবং চাকরি ফিরে না পাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই অবস্থায় রোববার আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

জানা গেছে, ওই বিডিআর সদস্য তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে, সেসময়েই পরিবারের সদস্য এবং স্থানীয়দের নজরে আসে বিষয়টি। একপর্যায়ে, তারা এগিয়ে এসে রক্ষা করে ভুক্তভোগীকে।

সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয় সাবেক বিডিআর সদস্য মো. আব্দুল বারেককে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। আব্দুল বারেকের পরিবারের অভিযোগ, প্রতি মাসে তাকে কেরানীগঞ্জের আদালতে হাজিরা দিতে হয়। একইসঙ্গে আইনজীবীকে মামলার খরচ বাবদ টাকা দিতে হচ্ছে। নিয়মিত এসব খরচ বহন করা এবং প্রতি মাসে আদালতে হাজিরা দেয়া তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এ কারণেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

বিডিআর হত্যাকাণ্ডের মামলায় দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর, খালাস পেয়ে বাড়িতে ফিরলেও তিনি চাকরি ফিরে পাননি। একদিকে নিয়মিত আদালতে হাজিরা ও আইনজীবীর খরচ, অন্যদিকে চাকরি ফিরে না পাওয়ার হতাশায় তাকে ঠেলে দিয়েছে এই পরিস্থিতিতে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4