নবম পে-স্কেলের গেজেট প্রকাশের পথে, জানুন কোন গ্রেডে কত মূল বেতন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮
অ- অ+

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেলের গেজেট আজ রবিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, নির্ধারিত দিনে গেজেট প্রকাশের সম্ভাবনা কম। তবে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ হতে পারে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা শোনা যাচ্ছে। তবে নির্দিষ্ট তারিখ নির্ভর করছে বাকি থাকা প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া কত দ্রুত শেষ হয় তার ওপর।

সূত্রের ভাষ্য, পে-স্কেলের গেজেট প্রকাশে মূল বাধা কোনো নীতিগত সিদ্ধান্ত নয়; বরং এর সঙ্গে জড়িত ধারাবাহিক প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া। মন্ত্রিসভায় অনুমোদনের পর সরাসরি গেজেট প্রকাশ করা যায় না। এর আগে প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত, সরকারি মুদ্রণ, সংশ্লিষ্ট দপ্তরের যাচাই এবং আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়।

জানা গেছে, নবম জাতীয় পে-স্কেলের রেজুলেশন ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষ হলে এসআরও নম্বর দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রেজুলেশন বিজি প্রেসে পাঠানো হয়েছে। বিজি প্রেসের প্রক্রিয়া শেষে এটি অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আশা করা হচ্ছে, বাকি কাজ ও প্রক্রিয়া চলতি সপ্তাহেই সম্পন্ন হবে।

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত মূল বেতন

গ্রেড

নতুন মূল বেতন

১ম গ্রেড

১,৫৬,০০০ টাকা

২য় গ্রেড

১,৩২,০০০ টাকা

৩য় গ্রেড

১,১৩,০০০ টাকা

৪র্থ গ্রেড

১,০০,০০০ টাকা

৫ম গ্রেড

৮৬,০০০ টাকা

৬ষ্ঠ গ্রেড

৭১,০০০ টাকা

৭ম গ্রেড

৫৮,০০০ টাকা

৮ম গ্রেড

৪৬,০০০ টাকা

৯ম গ্রেড

৪৪,০০০ টাকা

১০ম গ্রেড

৩২,০০০ টাকা

১১তম গ্রেড

২৫,০০০ টাকা

১২তম গ্রেড

২৪,৩০০ টাকা

১৩তম গ্রেড

২৪,০০০ টাকা

১৪তম গ্রেড

২৩,৫০০ টাকা

১৫তম গ্রেড

২২,৮০০ টাকা

১৬তম গ্রেড

২১,৯০০ টাকা

১৭তম গ্রেড

২১,৪০০ টাকা

১৮তম গ্রেড

২১,০০০ টাকা

১৯তম গ্রেড

২০,৫০০ টাকা

২০তম গ্রেড

২০,০০০ টাকা

সরকার গত ৩১ আগস্ট নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করেছে। এতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

নতুন স্কেলে ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ। অন্যদিকে, ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে।

তবে গেজেট প্রকাশের আগে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। ফলে আজ ৬ সেপ্টেম্বরই গেজেট প্রকাশ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্টদের আশা, চলতি সপ্তাহেই বাকি প্রক্রিয়া শেষ করে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা সম্ভব হবে।

(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4