ফকিরাপুলে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. মুক্তার প্রমানিক ওরফে মোক্তার (২৮) ও মো. জাহিদুর রহমান (২২)।
রবিবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরাপুল এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







