কাশ্মীরের সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি সম্ভব নয়: শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫০
অ- অ+

কাশ্মীরের স্থায়ী সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা এবং দীর্ঘস্থায়ী শান্তি অর্জন সম্ভব নয় বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা এবং কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) ৬১তম ‘প্রতিরক্ষা ও শহীদ দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘রেডিও পাকিস্তান’-এ দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

শাহবাজ শরিফ বলেন, কায়েদ-ই-আজম কাশ্মীরকে পাকিস্তানের ‘জীবনরেখা’ হিসেবে অভিহিত করেছিলেন। এ অঞ্চলটি নিয়ে ভারতের নিন্দনীয় আচরণ এবং অব্যাহত অনমনীয় মনোভাব দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

এ সময় সরকার দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনকল্যাণ সাধনে দৃঢ় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বলেও জানান তিনি। একই সঙ্গে শাহবাজ শরিফ ভবিষ্যতে সীমানার বাইরেও আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তান তার ‘সক্রিয় ও গঠনমূলক’ ভূমিকা অব্যাহত রেখেছে জানান তিনি।

এছাড়াও দিবটি উপলক্ষে ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য জাতিসংঘের নিয়ম অনুযায়ী জম্মু ও কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি কাশ্মীরি জনগণের অধিকার আদায়ে পাকিস্তান নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। সূত্র: ডন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4