গাইবান্ধায় বাড়িতে অবৈধভাবে মজুত করা ২১ বস্তা সার জব্দ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৮
অ- অ+

গাইবান্ধার ফুলছড়িতে এক ব্যবসায়ীর বাড়িতে অবৈধভাবে মজুত করা ২১ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ব্যবসায়ী এমদাদুল হক এন্তাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ উপস্থিত ছিলেন।

বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা যায়, ব্যবসায়ী এমদাদুল হকের বাড়িতে অবৈধভাবে সার মজুত করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৫০ কেজি ওজনের টিএসপি ও পটাশ সারসহ মোট ২১ বস্তা সার জব্দ করা হয়। অবৈধভাবে সার মজুতের দায়ে ব্যবসায়ী এমদাদুল হক এন্তাজকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেওয়া ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, অবৈধভাবে সার মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4