মোহাম্মদপুরে ‘মব’ করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৬, ১৪:৫০| আপডেট : ০৪ মে ২০২৬, ১৪:৫৫
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর থানার বিজলি মহল্লা এলাকায় মধ্যরাতে পুলিশের চেক পোস্ট থেকে হামলা করে এক শীর্ষ মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশকে সহযোগিতা করতে এসে স্থানীয় এক যুবক আহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সাইফুল হাসান খান ও তার টিমের সদস্যদেরও হেনস্থা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানার এসআই সাইফুল হাসান ও তার টিম বিজলি মহল্লা এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এই সময়ে মোটরসাইকেল দিয়ে কয়েকজন যুবক সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের সন্দেহ হওয়ায় তাকে থামান এসআই সাইফুল। এই মোবাইল ফোনে বিষয়টি জেনেভা ক্যাম্পে জানিয়ে দেন মোটরসাইকেল সাইকেলের আরোহিদের একজন। খবর পেয়ে ক্যাম্প থেকে ৫০ থেকে ৬০ জনের একটি দল এসে তাদের ছিনিয়ে নিয়ে যায়। এসময় স্থানীয় কয়েকজন বাসিন্দা পুলিশের পক্ষ নিয়ে কথা বলায় তাদের ওপর হামলা করা হয়। ছিনিয়ে নেওয়া যুবকদের মধ্যে একজন ছিলেন জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা। যদিও তাকে চিনতে পারেনি পুলিশ সদস্যরা।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, বর্তমান সময়ে জেনেভা ক্যাম্পের মাদক কারবার নিয়ন্ত্রণকারীদের তিনজনের একজন পিচ্ছি রাজা। যার আসল নাম বাদশা ওরফে রাজা ওরফে পিচ্চি রাজা। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা, বিস্ফোরক ও মাদক নিয়ন্ত্রণ আইনে ১২ টিরও বেশি মামলা রয়েছে।

জেনেভা ক্যাম্পের একটি সূত্র জানিয়েছে, এক ডজনের বেশি মামলা থাকলেও সম্প্রতি মালয়েশিয়া ঘুরে এসেছেন এই মাদক কারবারি। দীর্ঘদিন ধরে রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে।

মব চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার বিষয় জানতে চাইলে এসআই সাইফুল হাসান বলেন, জহুরি মহল্লায় 'কিলো' সাইনে দায়িত্ব পালন করছিলাম। এসময় একটি মোটরসাইকেলে তিনজন ঘোরাঘুরি করছিলো। তাদের আটক করলে জেনেভা ক্যাম্প থেকে একদল লোক এসে আমাকে হেনস্তা করার চেষ্টা করে। এসময় পাশে থাকা স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালানো হয়। এই সময় আমি সহযোগিতার জন্য পাশের এলাকায় দায়িত্বরত অন্য টিমের সহযোগিতা চাই। তারা এগিয়ে আসলে সবাই দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক উর্ধতন কর্মকর্তাদের জানিয়েছি।

মব করে শীর্ষ মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মোটরসাইকেলে করে তিন যুবক সন্দেহ জনকভাবে ঘোরাঘুরি করছিলো। তখন তাদের আটক করা হয়। এই তথ্য ক্যাম্পে জানাজানি হলে এক দল লোক এসে আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায়। পরে আমরা জানতে পেরেছি আটক তিন জনের মধ্যে একজন ছিলেন জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি পিচ্ছি রাজা।

(ঢাকাটাইমস/৪ মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
ডিবি মিরপুর বিভাগের ডিসি হলেন রাঁকিব খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা