১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২৬, ১৮:৫৫
অ- অ+

আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত শপিংমল ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার যে সীমা রয়েছে, তা শিথিল করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। একই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতিও।

হেলাল উদ্দিন বলেন, ঈদ সামনে রেখে ব্যবসায়ীদের প্রস্তুতির বিষয়টি সরকারকে জানানো হয়েছিল। আগে থেকে সিদ্ধান্ত না জানালে ব্যবসায়ীরা পর্যাপ্ত পণ্য সংগ্রহ ও বাজার প্রস্তুতির কাজ করতে পারবেন না বলে তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তাকে জানিয়েছেন, রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। তবে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বাতি ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকবে।

হেলাল উদ্দিন আরও বলেন, উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পরে তার বরাত দিয়ে বিষয়টি প্রকাশ করা যাবে কি না জানতে চাইলে তিনি সম্মতি দেন।

এদিকে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু বলেন, তাদের সংগঠনের সভাপতিকেও একই তথ্য জানানো হয়েছে। তবে এখনো এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা জারি হয়নি। নির্দেশনা জারি হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর