নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৬, ১২:১২
অ- অ+

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে অবতরণের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপে বিমানের সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে কাঠমান্ডু বিমানবন্দরে সাময়িকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। খবর আল জাজিরা’র।

আজ সোমবার (১১ মে) সকালে টিকে ৭২৬ ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে যাত্রা করে কাঠমান্ডুতে অবতরণ করে। অবতরণের সময় রানওয়েতে নামার সঙ্গে সঙ্গেই বিমানের চাকা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

বিমানটিতে মোট ২৭৮ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন। ঘটনাটি ঘটার পরপরই বিমানবন্দরের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদের নিরাপদে বের করে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ‘টেবল টপ’ বিমানবন্দর হিসেবে পরিচিত, যা উঁচু স্থানে অবস্থিত এবং রানওয়ের চারপাশে খাড়া ঢাল থাকায় অবতরণ তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

(ঢাকাটাইমস/১১ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, লাগবে যেসব তথ্য
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন