ঢাবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করেছে ছাত্রদল

শপথ গ্রহণের ৮৫তম দিনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমনকে স্বাগত জানিয়ে সোমবার তাঁর যাত্রাপথের স্থান বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, "প্রধানমন্ত্রী হওয়ার পরে আগামীকাল মঙ্গলবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে আসবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। এই বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) আপসহীন বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত। সেজন্যই ছাত্রদল নেতৃবৃন্দ পিজি হাসপাতালের সম্মুখে শাহবাগ মোড় থেকে বাংলামোটর পর্যন্ত ডিভাইডার দিয়ে এই ঔষধি বৃক্ষরোপণের আয়োজন করেছে। ছাত্রদল যে মেধাবীদের সংগঠন; তা এই কর্মসূচির মাধ্যমে পুনরায় প্রতিষ্ঠিত হলো।"
এই সময়ে ডা. আওয়াল আরো বলেন, "ছাত্রদল বৃক্ষরোপণ করে আর জামাত-শিবির সংসদ ও অনলাইনে বট বাহিনীর মাধ্যমে বিষবৃক্ষ রোপণ করে। জাতীয় সংসদ নির্বাচনে হেরে তারা পাগলের প্রলাপ বকছে। তাদের এখন ঘুম হয় না। এ জন্য তাদেরকে অনুরোধ করবো আমাদের আজকে লাগানো ঔষধি বৃক্ষের মধ্যে কিছু বৃক্ষ আছে ঘুমের জন্য উপকারী। এই উপকারী বৃক্ষগুলো আমরা লাগিয়ে দিয়ে যাবো।
আমাদেরকে বলার প্রয়োজন নেই; তারা গুপ্তভাবে হলেও এই বৃক্ষগুলোর পাতা বা বাকল নির্দ্বিধায় নিয়ে যেতে পারেন। তাতে তাদের ঘুমের উপকার হবে এবং প্রলাপ কম বকবেন।"
এই বৃক্ষরোপণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন শসোমেক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা: মো: ইমরান হোসেন, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি, ড্যাব নেতা ডা. ওয়ারা সালেহ সিফাত, ডা. নিশাত সুলতানা মুন্নী, ডা. মাহবুব, ডা. প্রিন্স, যশোর মেডিকেল ছাত্রদলের সাবেক সিনিয়ার সহ-সভাপতি ডা. মোর্শেদা আক্তার ঝর্না, ফমেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. মুস্তাকীম কবীর, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি ডা. সাব্বির আহমেদ, ডা. সাব্বির শরীফ, দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন মাহি, পূর্ব ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিরাজ হোসেন, সুষ্মিতা মল্লিকা, ন্যাব যুগ্ম সাধারণ সম্পাদক সাবিবর মাহমুদ তিহান, প্যাব সাংগঠনিক সম্পাদক ডা. তানভীর হাসান, পপুলার মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ডা. ফাইরুজ ফানান্না, সাধারণ সম্পাদক ডা. কামরুল হাসান মুন্না, সাবেক ছাত্রদল নেতা, মেহেদী হাসান লাভলু, ছাত্রদল নেতা আশরাফুল আসাদ, মোবাশ্বির ওয়ালীদ নিলয়, সাগর আহম্মেদ নিয়াজ, মো: রুবেল আহম্মেদ, সোহাগ আহম্মেদ, আফরিন ইভাসহ নেতৃবৃন্দ।
জেবি
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































