মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় রোগীদের মাঝে চশমা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৬, ১৮:৩৪
অ- অ+

খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা কার্যক্রমের দ্বিতীয় ধাপে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গত ৭ মে আয়োজিত চক্ষু ক্যাম্পে প্রায় ১ হাজার ১০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নির্বাচন করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকার দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত উপকারী হয়ে উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পতাকার মান রক্ষা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়, পিস্তল প্রদর্শনে সতর্ক হওয়া উচিত: রাশেদ খান
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় মিলেছে
ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে বড় হার বাংলাদেশের