২৭ মে তুরস্ক ও তিউনিসিয়ায় ঈদুল আজহা পালিত হবে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৬, ১১:০৬
অ- অ+

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়া। দেশ দুটির ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

আজ রবিবার (১৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ও তিউনিসিয়া নিশ্চিত করেছে যে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে ইসলামিক হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে ১০ জিলহজ পড়ছে ২৭ মে, যেদিন উদযাপিত হবে ঈদুল আজহা।

খবরে আরও বলা হয়, শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তিউনিসিয়া। অন্যদিকে তুরস্কে চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে আগেভাগেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়।

তুরস্কের সরকারি ঘোষণায় বলা হয়েছে, ১৮ মে জিলহজ মাস শুরু হবে এবং সেই হিসাব অনুযায়ী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপন করা হবে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহার তারিখ চূড়ান্তভাবে জানা যাবে রোববার সন্ধ্যায়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, হিজরি ১৪৪৭ সালের ২৯ জিলকদ উপলক্ষে চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে এবং জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।

ইসলামি ক্যালেন্ডারে জিলহজ মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা পবিত্র হজ পালন করেন। জিলহজের ৯ তারিখ পালিত হয় আরাফাত দিবস এবং ১০ তারিখ উদযাপিত হয় ঈদুল আজহার প্রধান উৎসব।

(ঢাকাটাইমস/১৭ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, লাগবে যেসব তথ্য
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন