কুষ্টিয়ায় পশুর হাট ইজারাদারদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
  প্রকাশিত : ২০ মে ২০২৬, ১৮:৪৩
অ- অ+

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়ায় পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

আজ বুধবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া পুলিশ অফিসের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

সভায় পুলিশ সুপার বলেন, ঈদকে সামনে রেখে জেলার পশুর হাটগুলোতে যাতে মানুষ নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ইজারাদারদের সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় ইজারাদারেরা পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে দায়িত্ব ছাড়ার নির্দেশ
ডিএমপির পাঁচ এডিসি ও দুই এসিকে বদলি
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা